রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টিআইবি-সুজন চাইছে অনির্বাচিত সরকার : নাসিম

  |   বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ | প্রিন্ট

টিআইবি-সুজন চাইছে অনির্বাচিত সরকার : নাসিম

nasim

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অভিযোগ করেছেন, দেশে আবারও অগণতান্ত্রিক, অসাংবিধানিক এবং অনির্বাচিত সরকার ফিরিয়ে আনতেই মধ্যবর্তী নির্বাচন দাবি করছে ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

তিনি গতকাল দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। নাসিম বলেন, এই সংগঠনগুলো জাতীয় নির্বাচনের আগে এ ধরনের উদ্বেগ দেখায়নি। যখন আন্দোলনের নামে সাধারণ মানুষ পুড়িয়ে মারা হয়েছে তখন তাদের কোন উদ্বেগ দেখা যায়নি। এখন এত দরদ দেখে এটা স্পষ্ট যে, তারা অগণতান্ত্রিক সরকার ও নৈরাজ্য ফিরিয়ে আনতে চাইছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সংগঠনগুলো কাদের ভাষায় কথা বলছে আপনারা বুঝতে পারছেন। এটা যে কেউই বুঝতে পারে। নাসিম দাবি করেন, বিএনপি-জামায়াতের ভাষা এবং এসব সংগঠনগুলোর ভাষা একই সূত্রে গাঁথা। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুজন ও টিআইবি’র অথের্র উত্স খতিয়ে দেখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে।

নাসিম বলেন, অহেতুক উস্কানি দিয়ে পরিবেশ ঘোলাটে করবেন না। আপনাদের সতর্ক করছি, সেই সঙ্গে অনুরোধ করছি। ডিজিটাল ও মিডিয়ার যুগে কারচুপির সুযোগ নেই উল্লেখ ১৪ দলের এ মুখপাত্র বলেন, প্রতিযোগিতামূলক নির্বাচনে সহিংসতা হবেই। তাই বলে প্রতিদ্বনি্দ্বতায় হেরে গেলে কারচুপি বলবেন, এটা তো হতে পারে না। তিনি বলেন, নির্বাচনের সময় যারা সহিংসতা করছে তাদের বিরুদ্ধে ববস্থা নেওয়া হচ্ছে। এছাড়া যে কেন্দ্রগুলোতে সহিংসতা হয়েছে সেখানে নির্বাচনও বন্ধ করে দেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জঙ্গিমুক্ত দেশ গড়ার প্রত্যয়ে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। গত সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০০ দিন উপস্থিত ছিলেন। কিন্তু বিরোধী দল উপস্থিত ছিল মাত্র ৮ দিন।
সংবাদ সম্মেলনের আগে ১৪ দলের সভার শুরুতে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও গণতন্ত্রী পাটির্র সাবেক সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম খানের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বৈঠকে ১৪ দল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কাস পাটির্র সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পাটির্র সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ড. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আহ্বায়ক রেজাউর রশিদ খান, তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল।

আর আওয়মী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া, সদস্য সুজিত রায় নন্দীও উপস্থিত ছিলেন।

advertisement

Posted ১২:২০ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com