সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে তিন পরিবর্তন

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে তিন পরিবর্তন

সিরিজ জয়ের লক্ষ্য সামনে রেখেই মাঠে নামছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে লড়বে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। সিরিজ নির্ধারণী ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম ম্যাচে একপেশে দাপট দেখিয়ে পাকিস্তানকে সহজেই হারিয়েছিল স্বাগতিকরা, তবে দ্বিতীয় ম্যাচে ছন্দ হারিয়ে বড় ব্যবধানে হারে দলটি। তাই শেষ এই ম্যাচে মিরাজদের সামনে জয় ছাড়া বিকল্প নেই। আগের দুই ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।

অন্যদিকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামবে পাকিস্তান। গত ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধের ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এ ছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় অভিষিক্ত হতে যাচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের। এ ছাড়া একাদশে ঢুকেছেন আবরার আহমেদ।

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ : শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, হারিস রউফ, ফাহিম আশরাফ, মুহাম্মদ গাজি ঘোরি, মাজ সাদাকাত, মোহাম্মাদ রিজওয়ান, আবরার আহমেদ, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা ও সাদ মাসুদ।

advertisement

Posted ০৮:৫৯ | রবিবার, ১৫ মার্চ ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com