শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সাংসদকে বিশাল গণসংবর্ধনা

  |   শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

joshor

ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. নবী নেওয়াজকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। শনিবার দুপুরে কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলাবাসীর পক্ষ থেকে পৃথক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোটচাঁদপুর শহরের পায়রা চত্ত্বরে কয়েক হাজার মানুষ নবনির্বাচিত সংসদ সদস্য নবী নেওয়াজকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তিনি স্থানীয় স্মৃতিসৌধে শহীদ ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করেন।

পরে মহেশপুর শহরের স্বাধীনতা প্রজন্ম চত্ত্বরে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানে এলাকাবাসী সাংসদকে বরণ করে নেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা চেয়ারম্যান ময়জুদ্দিন হামিদ ও এসবিকে ইউপি চেয়ারম্যান সাজ্জাদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ নবী নেওয়াজ বলেন, যে কেউ দুর্নীতি করুক না কেন তা কঠোর হস্তে দমন করা হবে। আমরা মানুষকে ভালোবাসলে মানুষ আমাদের ভালোবাসবে। এ দুইয়ের সমন্বয় থাকলেই উন্নয়ন সম্ভব। আর বর্তমান সরকার উন্নয়নের জন্যই কাজ করবে।

তিনি বলেন, গত ৫ ই জানুয়ারীর নির্বাচনে মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলায় জামায়াত-শিবিরের হামলায় তিগ্রস্থদের পুর্নবাসন করা হবে।

advertisement

Posted ১১:৪৭ | শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com