রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমন থেকে রক্ষা পেতে ডিজেল বিতরণ

  |   মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

ঝিনাইগাতীতে বন্য হাতির আক্রমন থেকে রক্ষা পেতে ডিজেল বিতরণ

মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতী  : ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতী এডিপিতে বন্যহাতীর আক্রমন থেকে রক্ষার জন্য এবং ক্ষয় ক্ষতি কমানোর জন্য অগ্রীম প্রস্তুতি হিসেবে বিভিন্ন গ্রাম দূর্যোগ ব্যবস্থাপনা কমিটিতে মঙ্গলবার রাতে ডিজেল বিতরণ করা হয়। এতে মোট ১১টি কমিটিতে ডিজিল বিতরণ করা হয়।

কমিটি গুলো হচ্ছে কাংশা ইউনিয়নের মধ্যবাকাকুড়া, পানবর, নওকুচি (কোচপাড়া, গারোপাড়া), গজনী, গান্ধিগাঁও, উত্তর গজনী, হালচাটি ও ছোটগজনী এবং নলকুড়া ইউনিয়নের পশ্চিম রাংটিয়া গ্রাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজেল বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার এ.জেড.এম. শরীফ হোসেন।

এসময়ে আরোও উপস্থিত ছিলেন, নলকুড়া ইউনিয়নের চেয়ারম্যান আয়োব আলী (ফর্সা), এডিপি ম্যানেজার মিঃ বেঞ্জামিন মারাক, গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ এবং এডিপির কর্মকর্তাবৃন্দ।

advertisement

Posted ১৫:০৮ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com