| শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউয়িননের দাসেরবাড়ি ব্রিজ এলাকায় একটি লেগুনায় যাত্রী বেশে পেট্রল দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত আটটার দিকে ঝালকাঠির বিনয়কাঠি -বরিশাল সড়কে এ ঘটনা ঘটে।
এ সময় লেগুনার চালক মো. মোস্তফা দগ্ধ হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানান, যাত্রী বেশে কয়েক যুবক বরিশাল যাওয়ার কথা বলে গাড়িতে উঠে। গাড়িটি দাসেরবাড়ি ব্রিজ এলাকায় এলে নামার কথা বলে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেয়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিলামনি চাকমা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Posted ২০:৩০ | শনিবার, ০৪ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin