রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জয় দিয়েই শুরু বাংলাদেশের

  |   শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

bd cricket

প্রস্তুতি ম্যাচে হারলেও ওয়ানডে সিরিজ জয় দিয়েই শুরু করেছে বাংলাদেশের যুবরা। শুক্রবার চট্টগ্রামে সাত ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ওয়েন্ট ইন্ডিজ অনূর্ধ্ব ১৯ দলকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ২২৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৪.৫ ওভারে ১১৮ রানে গুটিয়ে যায় সফরকারীরা। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ দল।

এরপর ১৯ ওভারে দলীয় ৪১ রানে ৬ উইকেট হারায় তারা। পাঁচ নম্বরে ব্যাট করতে নামা কোলম্যান ট্রিস্টান ধীরগতিতে একপ্রান্ত আগলে রান করতে থাকলেও তাকে সঙ্গ দেওয়ার মতো কেউ ছিলোনা। ট্রিস্টান ৪২ রানে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত ১১৮ রানে গুটিয়ে যায় তারা।
বল হাতে বাংলাদেশের পক্ষে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন জুবায়ের হোসেন। অধিনায়ক মেহেদি হাসান ও ব্যাট হাতে ৭৭ রান করা মোসাদ্দেক হোসেন দুটি করে উইকেট লাভ করেন। ম্যাচ সেরা হয়েছে মোসাদ্দেক হোসেন।
এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং নেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান। ওপেনার সাদমান ইসলাম অনিক ২২ ও জয়রাজ ১১ রান করে সাজঘরে ফেরেন। আট নাম্বারে ব্যাট করতে নেমে ঝড়ো ব্যাটিং করেন সাঈদ সরকার। ৬৬ বল মোকাবেলা করে ৮টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৮৩ রান করে সাজঘরে ফেরেন। এছাড়া মোসাদ্দেক হোসেন ৭৪ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ ৫০ ওভারে ২২২/৯, (মোসাদ্দেক হোসেন ৭৭ ও সাইদ সরকার ৮৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ৪৫.৫ ওভারে ১১৮/১০, ( কোলম্যান ট্রিস্টান ৪২)।
বাংলাদেশ ১০৪ রানে জয়ী।

advertisement

Posted ১৫:৩৩ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com