সোমবার ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

জয়ের ধারায় ফিরলো বর্তমান চ্যাম্পিয়নরা

  |   মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪ | প্রিন্ট

bd-windis

২৫ মার্চ:  বাংলাদেশের বিপক্ষে ৭৩ রানের জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের ১৭২ রানের টার্গেটে খেলতে নেমে ১৯.১ ওভার শেষে সব কয়টি উইকেট হারিয়ে ৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। ফলে ভারতের কাছে প্রথম ম্যাচ হারের পর জয়ের ধারায় ফিরলো বর্তমান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল (৫), এনামুল হক (১০), সাকিব আল হাসান (০), মুমিনুল হক (১৬), মুশফিকুর রহিম (২২), সাব্বির রহমান (১), মাহমুদুল্লাহ রিয়াদ (১), জিয়াউর রহমান (৯), সোহাগ গাজী (১১), মাশরাফি বিন মুর্তজা (১৯) ও আল আমিন (০) অপরাজিত ছিলেন।

এর আগে, বাংলাদেশের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করেছে গতবারের টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজে ব্যাটসম্যানদের মধ্যে ডোয়াইন স্মিথ (৭২), ক্রিস গেইল (৪৮), মারলন স্যামুয়েলস (১৮), লেল্ডল সিমন্স (০), ডোয়াইন ব্রাভো (০), দিনেশ রামদিন (০) ও ড্যারেন স্যামি (১৪) রান করেন।

অতিরিক্ত হিসেবে আসে ১৯টি রান।

বাংলাদেশ দলের বোলারদের পক্ষে আল-আমিন হোসেন ৩টি, মাহমুদুল্লাহ ১টি, সাকিব আল হাসান ১টি ও জিয়াউর রহমান ১টি করে উইকেট নেন।

মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় এ খেলা শুরু হয়।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : ডোয়াইন স্মিথ, ক্রিস গেইল, মারলন স্যামুয়েলস, লেল্ডল সিমন্স, ডোয়াইন ব্রাভো, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, স্যামুয়েল বাদ্রি, ক্রিসমার স্যান্তোকি, জনসন চার্লস, আন্দ্রে ফ্লেচার, রভি রামপাল।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, মোহাম্মদউল্লাহ, জিয়াউর রহমান, ফরহাদ রেজা, আব্দুর রাজ্জাক, আল-আমিন হোসাইন, মাশরাফি বিন মর্তুজা, মমিনুল হক, শামসুর রহমান, সোহাগ গাজী।

advertisement

Posted ২০:১২ | মঙ্গলবার, ২৫ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com