রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জোহরা তাজউদ্দিনের ইন্তেকালে খালেদা জিয়ার শোক

  |   শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

53457_khalada

ঢাকা, ২০ ডিসেম্বর  : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জোহরা তাজউদ্দিনের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শুক্রবার এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন,  স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের একজন সংগঠক হিসেবে দেশমাতৃকার মুক্তির জন্য মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দিন যে অবদান রেখেছেন তা জাতি কোনদিন ভুলবে না।
তিনি বলেন, মরহুমা জোহরা তাজউদ্দিন একজন দক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিক হিসেবে দেশ ও দেশের কল্যাণে কাজ করে গেছেন। মরহুমা জোহরা তাজউদ্দিন ছিলেন জাতীয় রাজনীতির একজন অনন্য ব্যক্তিত্ব। তিনি তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একজন সুদক্ষ সংগঠক ও প্রতিথযশা রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন। গণতন্ত্রের প্রতি তার আন্তরিক নিষ্ঠা তাকে একটি স্বতন্ত্র মাত্রা দিয়েছিল। দেশের স্বাধিকার, স্বাধীনতা ও মানুষের গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে তিনি ছিলেন সবসময় আপোষহীন।
বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ ও মানুষের প্রতি সহমর্মী মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দিন রাজনীতির পাশাপাশি সমাজসেবার নানা কাজের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন মরহুমা সৈয়দা জোহরা তাজউদ্দিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও এদেশের স্বনামধন্য রাজনীতিবিদ মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী মরহুম তাজউদ্দিন আহমেদের সহধর্মিনী ছিলেন সৈয়দা জোহরা তাজউদ্দিন। শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

advertisement

Posted ২১:৪৫ | শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com