| বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

বিলাল আহমদ, বিশ্বনাথ সিলেট প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিশ্বনাথ থানা শাখার উদ্যোগে গত ২৫ অক্টোবর ২০১৩ ইং শুক্রবার বাদ জুমা বিশ্বনাথ উপজেলা জমিয়ত কার্যালয়ে জমিয়তের সকল নেতাকর্মীদের উপস্থিতিতে উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা জহিরউদ্দীন সাহেব সরকারের চলমান সকল জুলুম নির্যাতন থেকে বিরত থাকার জন্য আহবান জানান। তিনি জমিয়তের কেন্দ্রীয় মহাসচিব মুফতি ওয়াক্কাসের অবিলম্বে মুক্ত দাবী করে কাল বিলম্ব না করে তত্ত্বাবদায়ক সরকারের ব্যবস্থা করে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহবান জানান। উপজেলা জমিয়তের ভারপ্রাপ্ত সেক্রেটারী প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা শামসুল ইসলাম মিরেরচরী, মাওলানা হাবিবুর রহমান ফারুক, মাওলানা নুরুল হক, মাওলানা হাফিজ শাহেদ আহমদ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুস সুবহান, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা শরিফ আহমদ, মাওলানা আব্দুল হক, মাওলানা বিলাল আহমদ প্রমুখ। সভায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি আল্লামা নুর হোসাইন ক্বাসেমীর রোগমুক্তি কামনা করা হয়। পরে মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
Posted ২৩:০৩ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin