রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জিয়া-এরশাদ-খালেদা কেউ বাংলাদেশের উন্নয়ন চায়নি

  |   শুক্রবার, ২৭ মে ২০২২ | প্রিন্ট

জিয়া-এরশাদ-খালেদা কেউ বাংলাদেশের উন্নয়ন চায়নি

ক্ষমতায় থাকাকালে জিয়াউর রহমান, হুসেইন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া- কেউ বাংলাদেশের উন্নয়ন চায়নি বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক।

 

শুক্রবার  দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এমন মন্তব্য করেন।

 

বাংলাদেশকে তারা একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুকে যারা হত্যা করে ক্ষমতায় এসেছিল, তাদের সাধের পাকিস্তান যেমন আজকে একটি অকার্যকর-ব্যর্থ রাষ্ট্র, বাংলাদেশকেও তেমন ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা তারা করেছিল।

 

এ সময় বাংলার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই পরাজিত শক্তিকে আবার ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে পরাজিত করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ফিরিয়ে এনেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।

 

জাতীয় সংগঠন খেলাঘরের দুই যুগ পূর্তি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সম্মেলন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ দিন সম্মেলনের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।

 

খেলাঘরের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি ডা. মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, ঢাকার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশিষ কুমার চক্রবর্তী, খেলাঘরের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ বক্তব্য রাখেন।

advertisement

Posted ১১:০৬ | শুক্রবার, ২৭ মে ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com