শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাহিদ হাসানই নিজের জমজ ভাই!

  |   রবিবার, ১৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

zahid hassan

বিনোদন প্রতিবেদক ,  ঢাকা: বিচিত্র রকমের সব চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা জাহিদ হাসান দর্শকপ্রিয়। তিনি এবার সম্পূর্ণ নতুন রুপে দর্শকের সামনে হাজির হবেন।

এতে জাহিদ হাসানকে দেখা যাবে, তারই আরেক ভাই হিসেবে। এতে তিনি দুই জমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন। শুধু তাই নয়, একই সঙ্গে বেশ কিছু নতুন নতুন চরিত্রে বিভিন্ন সময়ে নাটকে তিনি উপস্থিত থাকবেন।

নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করবেন জাহিদ হাসান নিজেই।  ‘ভাই’ শিরোনামের এ দীর্ঘ ধারাবাহিক নাটকটি রচনা করেছেন গোলাম রাব্বানী।  নাটকটি সম্পর্কে জাহিদ হাসান বলেন, ‘এতদিন দর্শক পর্দায় আমাকে যে রুপে দেখে এসেছেন, তা বদলে এ নাটকে নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে চেয়েছি। কারণ, আমি চাই, নতুন করে আমার একটি ইমেজ তৈরি হোক। ভাই নাটকের গল্পে ইমোশন, কমেডি, প্রেম, থ্রিলার, সরলতা, দুই ভাইয়ের সম্পর্কের রসায়ন সব কিছুই আছে। আমার বিশ্বাস, দর্শক অনেকদিন পর একটি ভালো নাটক দেখতে পারবেন।’

নাট্যকার গোলাম রাব্বানী বলেন, ‘ভাই শুধু একটি শব্দই না, ভাই একটি শক্তির নাম। ভাই একটি প্রতিষ্ঠান। নাটকে দেখা যাবে, দুই ভাইয়ের মাঝে সম্পর্ক এবং সে সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ, ভাই কিভাবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখে সে সব। এসব বিষয় নিয়েই মূলত নাটকের গল্প এগিয়েছে।’

জাহিদ হাসান আরো জানান, বর্তমানে নাটকটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। লোকেশন নির্বাচন ও অভিনয়শিল্পী নির্বাচনের কাজও চলছে। শিগগিরই ঢাকার বিভিন্ন লোকেশনে এ নাটকের শুটিং শুরু হবে।

advertisement

Posted ১২:৫১ | রবিবার, ১৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com