রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামেয়াতুল খাইর এর ফান্ডরাইজিং সফল করে তোলার জন্য কমিউনিটি নেতৃবৃন্দের আহ্বান

  |   বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৩ | প্রিন্ট

পূর্নভূমি সিলেটে প্রতিষ্ঠিতব্য আন্তর্জাতিক মান সম্পন্ন যুগোপযোগী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রস্তাবিত “জামেয়াতুল খাইর” এবং ওলীকুল শিরোমনি খলীফায়ে মাদানাী হযরত আবদুল গাফফার শায়খে মামরখানী (রাহ:) এর স্মৃতি বিজড়িত জকিগঞ্জের ঐতিহাসিক মুনশীবাজার মাদরাসার বাংলাটিভিতে অনুষ্ঠিতব্য ফান্ডরাইজিং আপিল সফল করে তোলার জন্য বিভিন্ন স্তরের কমিউনিটি নেতৃবৃন্দ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন।
পূর্ব লন্ডনের আলহুদা সেন্টারে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সভায় বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপরোক্ত আবেদন করেন। বিশিষ্ট আলেম মাওলানা আবদুল কাদির সালেহ এর সভাপতিত্বে টিভিভাষ্যকার মুফতি আবদুল মুনতাকিম এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনশীবাজার মাদরাসার নির্বাহী মুহতামিম শায়খুল হাদীস মাওলানা আবদুল মুছাব্বির, শায়খুল হাদীস মুফতি শাহ সদর উদ্দিন, মাওলানা শুয়াইব আহমদ, কবি আবু সুফিয়ান চৌধুরী, বিশিষ্ট রাজনীতিক মাহিদুর রহমান চৌধুরী, মাওলানা সৈয়দ নাঈম আহমদ, সাবেজাদায়ে মামরখানী মাওলানা আবদুল করীম ও মুফতি আবদুর রাজ্জাক, হাফিজ হুসাইন আবহমদ বিশ্বনাথী, আলহাজ্ব সদরুজ্জামান খান, মাওলানা ফখর উদ্দিন, মাওলানা তায়ীদুল ইসলাম, মাওলানা জাবির আহমদ, সমাজকর্মী ও ডিজাইনার এম আবদুর রহিম সহ বহু সংখ্যক ওলামায়ে কেরাম ও সামাজিক নেতৃবৃন্দ। 
উল্লেখ ২৪ রামাদ্বান (আগস্ট) শুক্রবার প্রস্তাবিত জামেয়াতুল খাইর এর ফান্ডরাইজিং প্রোগ্রাম বাংলাটিভিতে অনুষ্ঠিত হবে এবং একই টিভিতে ২৮ রামাদ্বান মঙ্গলবার (৬ আগস্ট) মুনশী বাজার মাদরাসার জন্য ফান্ড আপীল করা হবে।
For News : news@shadindesh.com
advertisement

Posted ২৩:১২ | বৃহস্পতিবার, ০১ আগস্ট ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com