| বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় সন্ধা ৬.০০টার দিকে জামাআত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন এবং পলিশ ২জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, জামায়াত কর্মী বাকী বিল্লাহ ও আঃ মতিন (৩৪)।
আহতদের মধ্যে শিবির কর্মী মুজাহিদ (১৮) ও জামায়াত কর্মী আঃ আজিজ (৩৮) দুই জনের অবস্থা আশঙ্কা জনক থাকায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয়রা জানান সন্ধ্যা ৬টার দিকে অবরোধ কারীরা মংলা-খুলনা মহাসড়কে গাছের গুড়ি পেলে অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছোড়ে। এতে বেশ কিছু অবরোধ কারী আহত হন।
রামপাল উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক নাছের আলী জানান সন্ধার দিকে আমরা শান্তিপূর্ণ ভাবে অবরোধ করলে পুলিশ আমাদের উপর গুলি ছোড়ে এবং আমাদের দুই কর্মীকে আটক করে। পুলিশের গুলিতে আমাদের অন্তত ২০ কর্মী আহত হয়েছে।
পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জাহিদুল ইসলাম বলেন, অবরোধ কারীদের আমরা মহাসড়কে যেতে নিষেধ করা সত্ত্বেও তারা মহাসড়কে এসে পুলিশের উপর হামলা চালায় পরে পুলিশ টিয়ার সেল ছুড়ে তাদের ছত্র ভঙ্গ করে দেয়।
সংঘর্ষ সম্পর্কে জানার জন্য ৭.৪০ পর্যন্ত রামপাল থানায় একাধিক বার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেন নাই।
Posted ১৪:২২ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin