শুক্রবার ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামায়াত নিষিদ্ধ জুনের মধ্যে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  |   শুক্রবার, ১৪ মার্চ ২০১৪ | প্রিন্ট

mukammel- menister

১৪মার্চ : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, জুন মাসের মধ্যে জামায়াতকে নিষিদ্ধের ব্যবস্থা নেবে সরকার।  শুক্রবার সকালে মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ১৩তম মুক্তির উৎসব উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মোজাম্মেল হক বলেন, ধর্মভিত্তিক রাজনীতির পরিকল্পনা নেই তবে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে এ দেশে নিষিদ্ধ ঘোষণা করার পরিকল্পনা আছে আমাদের। চূড়ান্ত রায় যাই হোক না কেন সেটা বড় কথা নয়, জামায়াত নিষিদ্ধ হবেই বলে তিনি জানান।

সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করা হয়। এবারের মুক্তির উৎসবে ঢাকার বিভিন্ন স্কুল থেকে প্রায় ১০ হাজার শিক্ষার্থী অংশ নেন। ভাস্কর্য শিল্পী ফেরদৌসী প্রিয়ভাসিনী আগত শিক্ষার্থীদের মুক্তির শপথবাক্য পাঠ করান।

আয়োজকদের সমন্বয়ক রফিকুল ইসলাম বলেন, সারা বছর শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শনে আসেন। তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন বিষয়ে জানতে পারেন। ১৩ বছর ধরে এ অনুষ্ঠান পরিচালনা করে আসছেন বলে জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল।

advertisement

Posted ১১:২২ | শুক্রবার, ১৪ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com