রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামায়াতের বিরুদ্ধে নূরের সঙ্গে বিএনপি

  |   সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

asaduzzaman noor
নীলফামারী প্রতিনিধি 

: আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলার প্রতিবাদ ও জামায়াত-শিবিরের সহিংসতা প্রতিরোধে আয়োজিত মানববন্ধনে বিএনপির নেতা-কর্মীরাও আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছেন।

সোমবার সকালে নীলফামারী সদরের টুপামারী ইউনিয়নে বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগ। মানববন্ধনের পর সমাবেশে বক্তারা আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা ও সহিংসতার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করেন। এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় জামায়াত-শিবিরের নৈরাজ্য ও সহিংসতা প্রতিহত করারও ঘোষণা দেন তারা।
টুপামারী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম শাহের সভাপতিত্বে এ সময় বিএনপির নেতাদের মধ্যে বক্তব্য দেন টুপামারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান চৌধুরী, টুপামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মছিরত আলী শাহ ফকির, সাংগঠনিক সম্পাদক সামসুদ্দোহা শাহ, টুপামারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক জুলফিকার আলী।

১৪ ডিসেম্বর বিকেলে জেলা সদরের রামগঞ্জ হাট এলাকায় আসাদুজ্জামান নূরকে বহনকারী মাইক্রোবাসে হামলা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পুলিশ এসে নূরকে উদ্ধার করে নিয়ে গেলেও তার গাড়িটি ভাঙচুর করে হামলাকারীরা। এ সময় নূরকে রক্ষা করতে পুলিশের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এগিয়ে আসেন। শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষে সদর উপজেলার টুপামারী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খোরশেদ চৌধুরী (৫৫), আওয়ামী লীগের কর্মী লেবু (৪০), যুবলীগের কর্মী ফরহাদ হোসেন (২৫), ছাত্রলীগের কর্মী মুরাদ হোসেন (২০) ও জামায়াতের কর্মী আবু বক্কর সিদ্দিক (৪২) নিহত হন।
এ সময় পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ির কাচ ভেঙে দেয় হামলাকারীরা। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ অসংখ্য কাঁদানে গ্যাস শেল ও রাবার বুলেট ছোড়ে।

advertisement

Posted ২৩:৩৬ | সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com