| সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় স্মৃতিসৌধে বিরোধী দলের নেতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার সকাল ৮টা ৮ মিনিটে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন, মুখপাত্র সালাহউদ্দীন আহমেদ।
জাতীয় স্মৃতিসৌধ থেকে তিনি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন শহীদ সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে। ইতিমধ্যেই জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
মাজারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল মাহাবুবুর রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল হালিম, সাবেক মন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল কমির শাহীন, জাসাসের সভাপতি আব্দুল মালেক, ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুল মালেক, সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ নেসারুল হক, মহিলা দলের এমপি নিলুফারা চৌধুরী মনি সহ উপস্হিত আছেন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
Posted ০২:৫১ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin