রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

‘জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে আজ একটি সিদ্ধান্তে আসতে চাই’

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৮ জুন ২০২৫ | প্রিন্ট

‘জাতীয় সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে আজ একটি সিদ্ধান্তে আসতে চাই’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকের বৈঠকেই জাতীয় সাংবিধানিক কাউন্সিলের (এনসিসি) বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চায় জাতীয় ঐকমত্য কমিশন।

 

বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার দ্বিতীয় দিনের শুরুতে এমন মন্তব্য করেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, ‘আজ জেলা সমন্বয় কাউন্সিল নিয়ে আলোচনা করা হবে। সংবিধান সংস্কার কমিশনের প্রাথমিক পর্যায়ের যে আলোচনা আমরা করেছি, সেক্ষেত্রে কিছু বিকল্প প্রস্তাব এসেছে। আজকের আলোচনায় এ বিষয়ে বড় অগ্রগতি অর্জন করতে পারব। সবচেয়ে খুশি হবো, যদি আজ এনসিসি নিয়ে একটি সিদ্ধান্তে আসতে পারি আমরা। আর এটি আমাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করবে।

 

তিনি বলেন, ‘সবচেয়ে জরুরি বিষয় হলো, সব বিষয়ে যেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সবার সঙ্গে আলোচনা করে একটি জায়গায় আসতে পারি। আমাদের সময়স্বল্পতা আছে, জুলাইয়ের মধ্যেই একটি জাতীয় সনদ করতে হবে। এরপর তাতে সবার সই নিতে হবে।

 

এ সময় আলোচনার পুনরাবৃত্তি এড়াতে বৈঠকে অংশ নেওয়া রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।

 

আজকের বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে, পূর্বেকার অসমাপ্ত আলোচনা সমাপ্তিকরণ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) ও রাষ্ট্রপতি নির্বাচন। আগামীকাল ১৯ জুনও আলোচনা চলবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।

 

আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামীসহ এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ অন্য রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে। সূত্র : ইউএনবি

advertisement

Posted ১০:২০ | বুধবার, ১৮ জুন ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com