রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত

জাতীয় প্রেস ক্লাবের ২০২৬-২০২৭ সালের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে নির্বাচন পরিচালনা কমিটি।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানসহ ৭ সদস্যের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় প্রেস ক্লাবের সদস্যদের জানানো হচ্ছে আগামী ৩১ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ব্যবস্থাপনা কমিটি নির্বাচন ২০২৬-২০২৭ এর সকল সভাপতি পদপ্রার্থী, একজন বাদে সকল সাধারণ সম্পাদক পদপ্রার্থীসহ অধিকাংশ প্রার্থী অনিবার্য কারণবশত নির্বাচন স্থগিত করার লিখিত আবেদন করেছেন। এ প্রেক্ষিতে প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা সাপেক্ষে নির্বাচন পরিচালনা কমিটি সর্বসম্মতিক্রমে নির্বাচন সাময়িক কালের জন্য স্থগিত ঘোষণা করছে।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এস এ এম শওকাত হোসেন, সদস্য মো. মনিরুজ্জামান, শামীমা চৌধুরী, নজরুল ইসলাম, উদয় হাকিম, সায়স্থ সাখাওয়াৎ, আ বা ম ছালাউদ্দিন।
advertisement

Posted ১৬:৪০ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com