ডেস্ক রিপোর্ট | সোমবার, ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট
জাতীয় পতাকা শুধু কাপড়ের টুকরো নয়, বরং জাতির পরিচয় নির্ধারণের প্রতীক এবং জাতীয় ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।
সোমবার (২ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন সংলগ্ন ঐতিহাসিক বটতলায় পতাকা উত্তোলন দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, জাতীয় পতাকা জাতির ইতিহাসের এক গৌরবজনক প্রতীক। এই দিবস জাতির জন্য এক হওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
তিনি আরও বলেন, জাতীয় পতাকার মর্যাদা, তাৎপর্য ও ইতিহাস সম্পর্কে দেশের প্রতিটি সন্তানের জানা অত্যন্ত জরুরি।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়।
Posted ০৮:৫০ | সোমবার, ০২ মার্চ ২০২৬
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain