| মঙ্গলবার, ১৭ জুন ২০১৪ | প্রিন্ট
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি ইসলামী আন্দোলনে সাড়া জাগানো নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব বলেছেন জমিয়তে উলামাকে দেশে এবং বহির্বিশ্বে শ্রেষ্ঠ ইসলামী রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত করা সময়ের দাবী, আকাবীর উলামায়ে কেরাম ও দ্বীনদার মানুষের প্রিয় সংগঠন জমিয়তে উলামা-ই উম্মাহর এই দুঃসময়ে সাহসী কান্ডারির ভূমিকায় অবতীর্ণ হতে পারে। মাওলানা জুনায়েদ আল হাবীব জমিয়তে উলামা ইউকে নেতৃবৃন্দের সাথে এক বিশেষ গোল টেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দান কালে এসব কথা বলেন।
গত ১৩ জুন শুক্রবার রাত ৯টায় মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন জমিয়তে উলামা ইউকের সিনিয়র সহ সভাপতি মাওলানা শুয়াইব আহমদ, সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন জমিয়তে উলামা ইউকের সহ সভাপতি মুফতি আবদুল মুনতাকিম, জামেয়া মাদানিয়া বিশ্বনাথ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ, বাংলাদেশ থেকে আগত মাওলানা আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ট্রেজারার হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী, প্রচার সম্পাদক মাওলানা আশফাকুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা মাসুদুল হাসান, সাহিত্য সম্পাদক মুফতি সৈয়দ রিয়াজ আহমদ, ক্বারী মাওলানা আবদুল মজিদ, মাওলানা মুহিবুল্লাহ হেলাল, মোহাম্মদ জুনাইদ তুহিন প্রমুখ।
Posted ১১:৩০ | মঙ্গলবার, ১৭ জুন ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin