সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জনগনের সামনে প্রমাণ হয়েছে পদ্মা সেতুর দুর্নীতিতে আমরা জড়িত নই : হানিফ

  |   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩ | প্রিন্ট

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে কানাডার আদালতে দেয়া চার্জশিটে পিডিপি নেতা ও কিংস পার্টির নেতা আবুল হাসানের নাম এসেছে। বর্তমান সরকারের কোনো মন্ত্রী বা নেতার নাম আসেনি। এতেই প্রমাণ হয় আমরা পদ্মা সেতু দুর্নীতির সাথে জড়িত নই।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজের সামনে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত ‘বিএনপি-জামায়াত জোটের হরতালের নামে সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বিরোধী দল সরকারের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। আমাদের বিরুদ্ধে পদ্মা সেতুর অর্থায়নে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনার অধীনে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন প্রতিহত করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই। বিরোধী দলের নেতাকর্মীদেরও ক্ষমতা নেই।

হেফাজতে ইসলামকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রীর এই বিশেষ সহকারী বলেন, জামায়াতের হরতাল নৈরাজ্যে হজযাত্রীরা বিপাকে পড়েছে। অনেকে ফ্লাইট ধরতে পারেনি। তাদের হজে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। আপনারা যদি সত্যিকার অর্থে ইসলামকে হেফাজত করতে চান তাহলে রাজপথে নেমে এই নৈরাজ্যের প্রতিবাদ করুন।

এ সময় যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জামায়াত এখন কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী ফ্যাসিস্ট দল। তাদের প্রতিহত করতে হবে।
যুবলীগ উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন তেজগাঁও থানা আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান খান কামাল এমপি, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদ, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, উপ-দপ্তর সম্পাদক শেখ বোরহান উদ্দিন বাবু, উত্তরের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন প্রমুখ।

For News : news@shadindesh.com
advertisement

Posted ১৬:০৮ | বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com