| মঙ্গলবার, ০৬ মে ২০১৪ | প্রিন্ট
০৬ মেঃ বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে এখানে আবার কবে নির্বাচন হবে মন্তব্য করে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত আলেকজেন্ডার এ নিকোলায়েভ বলেছেন, এখানকার জনগণ যদি ৫ দিন অথবা ১০ দিন অথবা ৫ বছর পর নির্বাচন দেখতে চায় তাহলে সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করসপন্ডেন্ট এসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আলেকজেন্ডার এ নিকোলায়েভ বলেন, আমি রাশিয়ান রাষ্ট্রদূত। তাই এ বিষয়ে আমার মতামত বড় বিষয় নয়। তিনি বলেন, রাশিয়া গণতন্ত্রের পক্ষে। তবে বাংলাদেশের নির্বাচন সম্পূন্ন এখানকার জনগণের ইচ্ছার ওপর অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্র যেভাবে এগিয়ে এসেছে রাশিয়াও সেভাবে এগিয়ে আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত রাশিয়া সরকারের কাছে বাংলাদেশ সরকার থেকে এ রকম আবেদন জমা পড়েনি। যদি বাংলাদেশ এ রকম নিরাপত্তার বিষয়ে রাশিয়ার কাছে আবেদন করে তখন বিয়টি বলা যাবে।
Posted ১২:৪৩ | মঙ্গলবার, ০৬ মে ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin