ঢাকা থেকে : একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজহাতে পোলাও রান্না করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার ঘরোয়া পরিবেশে পালন করা হচ্ছে সজীব ওয়াজেদ জয়ের ৪২তম জন্মদিন।
জয়ের ফেইসবুক পেইজে সন্ধ্যা সোয়া ৬টার দিকে তোলা একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী রান্নাঘরে রান্না করছেন। তিনি একহাতে কাঠের খুন্তি দিয়ে একটি পাতিলে মাংস নাড়ছেন, অন্যহাতে ওই পাতিলের আরেকটি অংশ ধরে রেখেছেন।
সাদা শাড়ির ওপর একটি রান্নার অ্যাপ্রোন গায়ে জড়ানো প্রধানমন্ত্রী খোঁপা করা চুল আটকে রেখেছেন দুটি ক্লিপ দিয়ে।
ছবির ক্যাপশনে জয় লিখেছেন, “প্রধানমন্ত্রী আমার জন্য মোরগ-পোলাও রান্না করছেন। আমি যত পোলাও খেয়েছি, তার রান্নাই সবচেয়ে সেরা।”
মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্ত্রী ক্রিস্টিন ওভারমায়ার ও বোন সায়মা হোসেন পুতুলের সঙ্গে ৪২তম জন্মদিন করছেন জয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় অবরুদ্ধ ঢাকায় জন্ম হয় জয়ের, বিজয়ের পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান।
For News : news@shadindesh.com