| শনিবার, ৩০ নভেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা কলেজ ছাত্রলীগের দুই পক্ষে ব্যাপক সংঘর্ষ চলছে। আধিপত্য বিস্তার আর ভাগবাটোয়ারা নিয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের সভাপতি ফুয়াদ হাসান পল্লব এবং সাধারণ সম্পাদক সাকিব হাসান সুইমের গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
শুক্রবার রাত সোয়া বারোটায় এ সংঘর্ষ শুরু হয়।
উভয় পক্ষের গোলাগুলিতে প্রাণ হারিয়েছে সুইম গ্রুপের সমর্থক ফারুক ও ১৫ জনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।
ফারুককে গুলিবিদ্ধ হলে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষের সময় কলেজ এলাকায় বোমাবাজি করছে, বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে।
রাত ২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে তবে পুরো এলাকা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে গুলিবিদ্ধ কয়েকজন ঢাকা মেডিক্যালে আশঙ্কা জনক অবস্থায় রয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।
Posted ০২:১৬ | শনিবার, ৩০ নভেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin