শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ছাত্রদল সম্পাদক হাবিবের মুক্তির দাবীতে যুক্তরাজ্যে প্রতিবাদ সভা

  |   রবিবার, ২৪ নভেম্বর ২০১৩ | প্রিন্ট

chattra dal

নিজস্ব প্রতিনিধি, লন্ডন : যুক্তরাজ্যে অবস্থানরত জাতীয়তাবাদী আদর্শের ছাত্র নেতৃবৃন্দ গত ২০ নভেম্বর বুধবার পূর্ব লন্ডনের লেইটনস্টনের স্থানীয় একটি রেস্টুরেন্টে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবীতে এক প্রতিবাদ সভার আয়োজন করে। যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে এবং সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিরাজ ও মাসুদুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চিকিৎসার জন্যে যুক্তরাজ্যে অবস্থানরত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ছাত্র নেতা শফিকুল ইসলাম রিবলু ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের অন্যতম সদস্য ফাহমিদা মজিদ।
সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভুইয়া জুয়েল। বক্তব্যের শুরুতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শুভ জন্মদিনের শুভেচ্ছা ও তার সুস্থ্যতা ও সামগ্রিক মঙ্গল কামনা করেন। তিনি সহযোদ্ধা সংগ্রামী সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও সহ সভাপতি আনোয়ার হোসেন টিপুকে অন্যায়ভাবে গ্রেফতার ও রিমান্ডের নিয়ে নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। সেইসাথে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে অবিলম্বে নিঃস্বর্ত মুক্তি দেয়ার আহবান জানান। রক্তের বিনিময়ে হলেও নেতৃবৃন্দদেরকে মুক্তি ও তারেক রহমানকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা এবং তত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।
প্রধান অতিথি শফিক রিবলু বক্তব্যে বলেন, বাকশালী আওয়ামী লীগ ক্ষমতাকে চিরস্থায়ী করে রাখতে রাজপথের সিংহ পুরুষ ছাত্রদলের সংগ্রামী সাধারন সম্পাদক হাবিবুর রশিদ হাবিব ও সহ সভাপতি আনোয়ার হোসেন টিপুসহ অসংখ্য নেতা কর্মীকে গ্রেফতার করেছে। এসব করে সরকার নিজের কবর নিজেই খুঁড়ছে। জাতীয়তাবাদী শক্তির একটি কর্মী বেচে থাকতে বাকশালীদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, যুক্তরাজ্য ছাত্র দলের সাবেক সহ সাধারন সম্পাদক মহি উদ্দিন মাহী, ইমতিয়াম এনাম তানিম, আসিফ-উল-ইসলাম, ছাত্রনেতা শাহরিয়ার রাসেল,মোঃ মুকুল, জুল আফরোজ মজুমদার, মোঃ লুৎফর রহমান, মোঃ নাজমুল হক, মোঃ শাহীন, মোঃ রনি, মোঃ সুমন, মোঃ রিপন, মোঃ রানা, মোঃ মঈন, মোঃ আশরাফ প্রমূখ।
সমাবেশে ছাত্র নেতারা অবৈধ আওয়ামী ফ্যাসিবাদী সরকার ও তার দোসরদের অব্যাহত ষড়যন্ত্র, হামলা, মামলা, হত্যা, গুম ও বিরোধী রাজনীতিবীদদের ওপর ক্রমাগত নির্যাতন এবং অসাংবিধানিক ও অগনতান্ত্রিক পন্থায় নির্বাচনের পায়তারার প্রতিবাদে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

advertisement

Posted ০৫:০০ | রবিবার, ২৪ নভেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com