| শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জাতীয়বাদী ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে পল্টন থানার একটি মামলায় তিনদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। শুক্রবার বিকেলে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট তারেক মইনুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে পল্টন থানার গত ৩১ এপ্রিলের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিরোধীদলের কর্মসূচিতে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও আগুন দেয়ার অভিযোগে এ মামলা হয়।
বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে আবদুল কাদের ভুঁইয়া জুয়েলকে উত্তরার একটি বাসা থেকে আটক করে গোয়েন্দা পুলিশ।
Posted ১৬:১০ | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin