| মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ছাতক প্রতিনিধি : গতকাল মঙ্গলবার সকাল ৮ঘটিকার সময় ছাতক থানার সিংচাপইড় ইউনিয়নের কুমারকান্দি গ্রামের সন্ত্রাসী মকসুদ ও তার বাহিনীর সশস্ত্র হামলায় নিরীহ প্রবাসী সহ ১৫ আহত হন।
জানাযায় সন্ত্রাসী মকসুদ বাহিনী কুমারকান্দি গ্রামের প্রবাসী আমিরুল হকের কাছে কিছু দিন আগে দুই লক্ষ টাকা চাদা দাবি করলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করলে এরই সুত্র ধরে আমিরুল হক মাদ্রাসার পাশে নির্মানাধীন একটি মার্কেটের সামনে আমিরুল হকের উপর চড়াও হয়।
সম্পূর্ণ পরিকল্পিতভাবে সশস্ত্র অবস্থায় মকসদু ও তার বাহিনী নিয়ে আমিরুল হকের উপর আক্রমন করলে আসপাশের বাড়ির লোকজন এগিয়ে আসেন। সন্ত্রাসী মকসুদ ও তার বাহিনীর সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে আমিরুলকে।
এসময় আরো আহত হন ফখরুল হক (২৬), আব্দুল হামিদ (৩০), এহিয়া (২৮), হুসাইন আহমদ (৩৩) খোকন আহমদ (২৬), আব্দুল কাইয়ুম (৬০), রফিকুল আলম (৩০), মাসুম আহমদ (২১), তোফায়েল আহমদ (২১) ছমির আলী (৩৫), ছইল মিয়া (৬৫)সহ বেশ কয়েক জন মাথা, পায়ে, নাকে,চোখে গুরুত আঘাত পান। আহতদের গুরুতর অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে প্রবাসী আমিরুল হকের সাথে কথা হলে তিনি জানান, প্রবাসের কষ্টার্জিত টাকা দেশের উন্নয়নের কাজে লাগাতে গেলে সন্ত্রাসী মকসুদ ও তার বাহিনী মোটা অংকের টাকা চাদা দাবি করেন। তারা বলে দাবিকৃত চাদা দেওয়া না হলে হামলা এবং বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করা হবে ।
এই গঠনাকে ভিন্ন ক্ষেত্রে প্রভাবিত করতে ইতিমধ্যেই একটি সংঘদ্ধ চক্র বেশ ততপর । দেশের আইন শৃঙ্খলা বাহিনীকে সঠিক তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য অনুরোধ জানান ।
এ ঘটনার পর পর ছাতক থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে সুত্রে জানা যায়।
—ইমেইলে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তি
Posted ২৩:১৫ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin