রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চেয়ারম্যানদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ

  |   বুধবার, ১১ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট

চেয়ারম্যানদের সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নব-নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের নির্দেশ দিয়েছেন সততা, নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে দায়িত্ব পালন করার। তিনি বলে্ছেন, মানুষের সেবা করাই হবে আপনাদের মূল লক্ষ্য ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলায় আজ বুধবার নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠান শেষে দেয়া বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নিজে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান।

শেখ হাসিনা বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত এবং আজ যে শপথ নিলেন তা স্মরণে রেখে দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করবেন। দেশের মানুষ দীর্ঘদিন শোষিত ও বঞ্চিত ছিল। ক্ষমতায় ধারাবাহিকতা ছিল বলে গত আট বছরে দেশ অনেক দূর এগিয়ে গেছে। তিনি আরও বলেন, আপনাদের নিজ নিজ জেলায় উন্নয়ন কাজ ঠিকমতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। সরকার গুরুত্ব দিয়ে সারা দেশে উন্নয়ন করছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশকে এগিয়ে নিচ্ছি তার সুফল পাচ্ছে সাধারণ মানুষ। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ে ক্ষমতা চেয়েছিলেন মানুষের সেবার জন্য। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে। জেলা পরিষদ নির্বাচন এবার প্রথম হলো ইলেকটোরাল ভোটের মাধ্যমে। আগে সিলেকশনের মাধ্যমে চেয়ারম্যানদের বসানো হতো।

তিনি বলেন, আমাদের লক্ষ্য দেশের মানুষের সেবা দেয়া। স্বাধীনতার পর দেশের মানুষ ছিল সাড়ে সাত কোটি কিন্তু এখন সেটা বেড়ে ১৬ কোটি হয়েছে। ক্ষমতা যতো বিকেন্দ্রীকরণ করতে পারবো জনসেবা তত সহজ হবে। আগামী ১৮ জানুয়ারি রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চেয়ারম্যানদের সঙ্গে শপথকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক এ তথ্য জানান।

advertisement

Posted ১০:২০ | বুধবার, ১১ জানুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com