| সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে সোমবার দুপুরে কামরুল ইসলাম (৩২) নামে এক যুবকের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বত্তরা। তাকে নিজেদের কর্মী বলে দাবি করেছে স্থানীয় বিএনপি।
দুপুরে কানসাট বাজারের মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। আহত কামরুল চককীর্তি ইউনিয়নের লাউঘাটা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২টার দিকে কানসাটে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্ত্তি করে।
চককীর্তি ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা সারওয়ার আহত কামরুলকে নিজেদের কর্মী দাবি করে জানান, দুপুর ১২টার দিকে কানসাট এলাকায় দুর্বৃত্তরা তাকে রশি দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায়।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আজিজুল হক জানান, ধারালো অস্ত্রের আঘাতে হাত-পায়ের রগ কেটে যাওয়ায় তার অবস্থা আশংকাজনক। এজন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Posted ১৪:১২ | সোমবার, ০৯ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin