| সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
স্টাফ রিপোর্টার : চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ টোরাগড় এলাকায় পুলিশের সঙ্গে বিরোধী দলীয় নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবার বিকেলের এই সংঘর্ষে পুলিশের গুলিতে বিএনপির ১০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল থেকে রাস্তায় গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। খবর পেয়ে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সাথে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষ
চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ টোরাগড় এলাকায় বিকেল থেকে রাস্তায় গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। খবর পেয়ে চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশের সাথে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ দুপাশ থেকে অবরুদ্ধ হয়ে পড়লে শতাধিক রাউন্ড বুলেট, রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে। সন্ধ্যায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পুলিশ সেখান থেকে বের হয়ে আসে। এ সময় পুলিশের গুলিতে বিএনপির ১০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ ২০জন আহত হয়। গুলিবিদ্ধরা হলেন টোরাগড় তালুকদার বাড়ির শাহাদাত হোসেন (২৫), একই গ্রামের সুকুর আলম (৩০), শাহআলম (২৬), আকতার হোসেন (২৮) ও শিশু রাব্বি (১২)সহ আরো তিনজন। বাকিদের নাম জানা যায়নি। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা চাঁদপুর-কুমিল্লা সড়কের হাজীগঞ্জ টোরাগড় থেকে পল্লী বিদ্যুত কার্যালয় পর্যন্ত এক কিলোমিটার এলাকায় ২০/২৫টি গাছ ও বিদ্যুতের খুঁটিঁ ফেলে অবস্থান করছিল। ফলে চাঁদপুরের সঙ্গে অন্যান্য জেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে।
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার মো. আবু হানিফ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের চেষ্টা চলছে।
Posted ১৩:১৬ | সোমবার, ৩০ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin