বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চাঁদপুরে বিজিবি’র গুলিতে যুবদল কর্মী নিহত : বৃহস্পতিবার হরতাল

  |   বুধবার, ০১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

murder

চাঁদপুর, ১ জানুয়ারি  : চাঁদপুরে বিজিবি’র গুলিতে ১ যুবদল কর্মী নিহত হয়েছেন। তার নাম ফারুক পাটওয়ারী (৩৫)। এ সময় আরো ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যায় জেলার মহামায়া এলাকায় এ ঘটনা ঘটে। যুবদল কর্মী নিহতের প্রতিবাদে সন্ধ্যা সাড়ে ৭টায় জেলায় বৃহস্পতিবার আধাবেলা হরতাল ঘোষণা করেন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান শফিকুজ্জামান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বিকালে অবরোধ চলাকালে ১৮ দলীয় নেতাকর্মীদের ধাওয়া করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ সময় অবরোধকারী ও তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে বিজিবি গুলি চালালে ফারুক গুলিবিদ্ধ হন। গুরুতর অবস্থায় তাকে চাঁদপুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তবে পুলিশ জানায়, অবরোধকারীরা বিজিবির গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী রাবার বুলেট ছোড়ে।

নিহত যুবদল নেতা ফারুক পাটওয়ারী (৩৫) সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ছিলেন। নিহত ফারুক লোধেরগাঁও গ্রামের আ. রাজ্জাক পাটওয়ারীর বড় ছেলে।

advertisement

Posted ০৮:০০ | বুধবার, ০১ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com