রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে হবে বিএনপিকে – মায়া

  |   মঙ্গলবার, ১৭ জুন ২০১৪ | প্রিন্ট

গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে হবে বিএনপিকে – মায়া

maya

১৭ জুন : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপিকে গ্রাম্য ডাক্তার দিয়ে চিকিৎসা করাতে হবে। ঈদের পর বিএনপির সরকার বিরোধী আন্দোলনের হুমকি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ঈদের পর আসেন, ইনশাল্লাহ গ্রাম্য ডাক্তাররাই আপনাদের চিকিৎসা করে দেবেন।’

মঙ্গলবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বশির উদ্দিন মিলনায়তনে ‘গ্রাম ডাক্তার মহা সমাবেশ – ২০১৪’ – এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বঙ্গবন্ধু গ্রাম ডাক্তার পরিষদ ও গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে।
পল্টনে গলাবাজি করে শেখ হাসিনার সরকারের পতন ঘটানো যাবে না- উল্লেখ করে মায়া বলেন, ‘বাংলাদেশকে ধ্বংস করার জন্য মা-ছেলে উঠেপড়ে লেগেছে।’

তিনি বলেন, ‘তারেক বেয়াদব। এই বেয়াদবের সঙ্গে আরো দুই বেয়াদব আছে। সেই দুই বেয়াদবকেও ছাড়া হবে না। এরা নাকি পল্টনে গলাবাজি করে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে চায়।’ তবে কথিত ওই দুই বেয়াদব কে তা তিনি উল্লেখ করেননি।

তিনি বলেন, ‘খালেদা জিয়া যদি রাস্তার গাছ না কাটে, বাসে আগুন দিয়ে আবারও মানুষ হত্যা না করে, পেট্রোলবোমা না মারে, তাহলে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের আগেই মালয়েশিয়া-সিঙ্গাপুর হয়ে যাবে।’

মহাসমাবেশে আয়োজক সংগঠনের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক সবুজ, দফতর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ।

advertisement

Posted ১২:০০ | মঙ্গলবার, ১৭ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com