সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গোলাম আকবর খন্দকারের গ্রেফতার সরকারের নগ্ন বাকশালী চিত্রের প্রকাশ- শফিক রিবলু

  |   রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

1455087_10152055151709185_799091053_n
তৃণমূল নেতৃত্ব সৃষ্টির অন্যতম কারিগর, সাবেক সাংসদ, সাবেক রাষ্ট্রদূত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকারকে গ্রেফতারের তীব্র প্রতিবাদ ও নিন্দাবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সহসম্পাদক শফিকুল ইসলাম রিবলু।
গোলাম আকবর খন্দকারের গ্রেফতারকে তিনি সরকারের নগ্ন বাকশালী চিত্রের প্রকাশ বলে অভিহিত করেন। শফিক রিবলু তার বিবৃতিতে আরও জানান, আওয়ামী বাকশালীরা নিজেরা মানুষ হত্যাসহ নানাবিধ জনবিরোধী কার্যক্রম পরিচালনা করে দোষ চাপাচ্ছে বিএনপির নেতৃবৃন্দের ঘাড়ে। তাদের জেলে প্রেরণ করে সরকার ফাঁকা মাঠে নির্বাচনী বৈতরণী পার হতে চায়। তারই ধারাবাহিকতায় জনপ্রিয় জননেতা রাজপথের অগ্নিপুরুষ গোলাম আকবর খন্দাকারকে অবরোধ বাস্তবায়নকালে গ্রেফতার করে।
বার্তায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক শফিক রিবলু সরকারের প্রতি অনতিবিলম্বে গোলাম আকবর খন্দকার সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন। নয়তো সরকারকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির বীর সেনানীদের আক্রমণে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ ত্যাগের প্রস্তুতি নিতে বলেন তিনি।

advertisement

Posted ০২:০২ | রবিবার, ০১ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com