| বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
ঢাকা: ‘গোপনে’ সপরিবারে দেশ ছেড়েছেন রাজধানীর খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন। গত রোববার দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি বিমানে করে তিনি দেশ ছাড়েন।
তবে কেন তিনি এভাবে দেশ ছাড়লেন, সে সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি। পুলিশের উচ্চপর্যায়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার রাতে ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান জানান, তিনি অসুস্থতাজনিত ছুটিতে অনুপস্থিত আছেন। এখন তিনি কোথায় আছেন, তা জানি না।
শামীম হোসেনের কর্মস্থল খিলক্ষেত থানার দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, গত ১৪ তারিখ স্যার অসুস্থ হলে থানা থেকে পুলিশ হাসপাতালের উদ্দেশে রওনা হন। এরপর তারা কিছু জানেন না বলেও জানান।
খিলক্ষেত থানার পরিদর্শক (তদন্ত) ও বর্তমানে ওসির দায়িত্বে থাকা খান মোহাম্মদ আশরাফউদ্দীন জানান, স্যার অসুস্থতার কারলে বিশ্রামে আছেন। তিনি কোথায় আছেন তা জানি না।
Posted ২২:৩৫ | বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin