শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গুরুত্বপূর্ণ ৬ প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

  |   বুধবার, ১২ মার্চ ২০১৪ | প্রিন্ট

hasinai parliament

ঢাকা, ১২ মার্চ : বর্তমান সরকারের চলতি মেয়াদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ ছয়টি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে অগ্রাধিকার দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বর্তমান সরকারের চলতি মেয়াদে অর্থনেতিক প্রবৃদ্ধি বৃদ্ধির গতি ত্বরান্বিত করতে অর্থনৈতিক দিক হতে গুরুত্বপূর্ণ ছয়টি প্রকল্পকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। ফার্স্ট ট্রাকভুক্ত প্রকল্প ছয়টি হলো, পদ্মা বহুমুখী সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, ঢাকা মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) উন্নয়ন মেট্রো রেল প্রকল্প, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর-কঙবাজার প্রকল্প এবং এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্প।

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সামশুল হক চৌধুরীর এক প্রশ্নে প্রধানমন্ত্রী সংসদকে এ কথা জানান।

তিনি বলেন, আমাদের অর্থনৈতিক উন্নয়নে এ দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের দিকে উন্নত সুসভ্য দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করা, ২০১২ সালের মধ্যে দারিদ্র রেখার নিচে বসবাসকারী মানুষের সংখ্যা ১৩ শতাংশে নামিয়ে আনা হবে।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের সঠিক রপ্তানি নীতি এবং তার বাস্তব প্রয়োগের ফলে ২০১২-১৩ অর্থ-বছরে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ২৭ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় করতে সক্ষম হয়েছে। ২০০৫-০৬ অর্থবছরে যা ছিল মাত্র সাড়ে ১০ বিলিয়ন মার্কিন ডলার।

বর্তমান সরকার বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বাড়িয়েছে এবং তা অব্যাহত থাকবে জানিয়ে তিনি জানান, বিদ্যুতের বর্তমান উৎপাদন ক্ষমতা ১১ হাজার মেগাওয়াট থেকে উন্নীত করে ২৪ হাজার মেগাওয়াট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, চলতি বছর জানুয়ারিতে নাটোরে ৫২ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ কেন্দ্র চালু করা হয়েছে। বর্তমানে মোট ছয় হাজার ৮৮৪ মেগাওয়াট ক্ষমতার ৩৪টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ সমস্ত কেন্দ্র ২০১৪ সাল হতে ২০১৮ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। এছাড়া ৫ হাজার ৬৮৯ মেগাওয়াট ক্ষমতার ২৩টি বিদ্যুৎ কেন্দ্রের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে, যেগুলো ধারাবাহিকভাবে চুক্তি স্বাক্ষর সম্ভব হবে।

এলএনজি হতে আনোয়ারা, যশোর ও মহেশখালীতে মোট ৩ হাজার মেগাওয়াট এবং নিউক্লিয়ার হতে এক হাজার মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন পরিকল্পনাধীন রয়েছে বলেও জানান তিনি।

advertisement

Posted ১৩:৩৮ | বুধবার, ১২ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com