| শুক্রবার, ২১ মার্চ ২০১৪ | প্রিন্ট

স্টাফ রিপোর্টার, ২১ মার্চঃ সমাজকল্যানমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, গুনিজনরা সব সময় সুস্থ সমাজ বির্ণিমান করে গেছেন। এখনও সমাজের গুনী ব্যক্তিরা সুন্দর সমাজের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের আলোকিত জীবনের কারনে দেশ সমৃদ্ধ হচ্ছে। তিনি বলেণ, বর্তমান সরকার গুনীজনদের সম্মান জানাতে কখনও পিছপা হয় না। ভালো কাজের জন্য সরকার সব সময় ভালো মানুষদের পুরস্কৃত করে।
তিনি শুক্রবার সন্ধ্যায় সিলেটের আইনজীবিদের ২ নং বার হল মিলনায়তনে সুধীর চন্দ্র দে ফাউন্ডেশনের উদ্যোগে ১১ জন বরণ্য সন্তানকে সম্মাননা প্রদান ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন উপলক্ষে আয়োজিত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেণ।
সুধীর চন্দ্র দে ফাউন্ডেশনের আহবায়ক হিমাংশু ভুষন কর বাদলের সভাপতিত্বে অনামিকা রায় ও হিতাংশু ভুষন করের পরিচালনায় অনুষ্টানে বক্তব্য রাখেন চেতনা ৭১ হবিগঞ্জে পক্ষে কেয়া চৌধূরী, সুধীর চন্দ্র দে ফাউন্ডেশনের সদস্য সচিব সুর্পন দে।
এবার ২০১৪ সালে সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতিক, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, বীর মুক্তিযোদ্ধা মদন মোহন সিংহ এবং ২০১৩ সালে সম্মানা প্রাপ্ত ভাষা সৈনিক এডভোকেট আফরোজ বখত, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমীন, শিক্ষায় অধ্যক্ষ মায়া ওয়াহেদ, সংস্কৃতিতে অনিল কিষন সিংহ, নারী নেত্রী সৈয়দা জেবুন্নেছা চৌধুরী, সমাজসেবায় অরবিন্দ দাশকে সম্মাননা প্রদান করা হয়। সমাজ কল্যান মন্ত্রী সবার হাতে সম্মাননা তুলে দেন।
এ সময় ছাতকের গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, দক্ষিন সুরমার নসিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়, আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয়, পাঠানটুলা উচ্চ বিদ্যালয়, মঈনন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় ইসলামপুর, সরকারী শিশু পরিবার (বালিকা) সিলেট স্কুলে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যায় মন্ত্রী অনুষ্টানের উদ্বোধন করেন। পরে তিনি গুনীজনদের হাতে সম্মাননা তুলে দেন।
Posted ১৯:০২ | শুক্রবার, ২১ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin