 |
| কবি সাহিত্যিকদেরদ সাথে অতিথিদের একাংশ -ছবি নকীব মিডিয়া |
 |
| আয়োজক কমিটি -ছবি নকীব মিডিয়া |
নিজস্ব প্রতিবেদক, বার্মিংহাম : গত ১৫ সেপ্টেম্বর দুপুর ২টায় বার্মিংহামের কভিন্ট্রি রোডস্থ স্থানীয় একটি সেমিনার হলে মন ও মননশীলতার বিকাশ এবং সমাজ ও মাতৃভূমির শান্তি প্রত্যাশায় একজোড়া শ্বেত কবুতর ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন হয় কবিতা উৎসব ২০১৩ এর।
এ সময় উপস্থিত ছিলেন কবিতা উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক সৈয়দ ইকবাল, উদযাপন পরিষদ সদস্য প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব আলী ইসমাইল, শেখ এম এ গফুর, কমরেড মসুদ আহমদ, মোহাম্মদ মারুফ, সৈয়দ নাসির প্রমুখ।
সৈয়দ নাসির আহমদ ও সৈয়দ এলাহি হক সেলুর যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক সালেহা চৌধুরী।
সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শিশু–কিশোর নিঝুম ও নির্ঝরের কবিতা আবৃত্তির মাধ্যমে শুরু হয় কবিতা পাঠের আসর। এতে একে একে কবিতা পাঠ করেন যুক্তরাজ্যের সুনামধন্য কবি সাহিত্যিক ও ছড়াকারগন যথাক্রমে কবিতা পাঠ করেন সুরমা পত্রিকার সম্পাদক আহমদ ময়েজ, নজরুল ইসলাম বাসন,শাহনাজ সুলতানা, ঈসাক কাজল, আবু সাঈদ চৌধুরী, ফারজানা আখতার, আলী ইসমাইল, ডক্টর রণজিৎ বিশ্বাস, ডক্টর দেলোয়ার হোসেন ও ডাঃ মাসুদ আহমেদ, মো. আব্দুল মালিক পারভেজ, রাজিয়া রহমান ও মর্জিনা চৌধুরী, বাশেরা ইসলাম, আহসান উল্লাহ, তফাজ্জল হোসেন চৌধুরী, সাগর রহমান, মাজেদ বিশ্বাস, শাহ সোহেল, ময়নূর রহমান বাবুল, গোলাম কবির, উদয় শঙ্কর দুর্জয়, নজরুল ইসলাম নাজ, মোহাম্মদ মারুফ ।
অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন চ্যানেল এস এর সংবাদ পাঠক, আবৃত্তিশিল্পী শহীদুল ইসলাম সাগর। গল্প পাঠ করেন মিসেস রশীদ। রম্য রচনা পাঠ করেন সাহিদুর রহমান সুহেল। সবশেষে ছিল আলোচনাপর্ব। এতে বক্তাগণ বার্মিংহামে সাহিত্য উৎসবে
দর্শক-¯্রােতার সাড়া দেখে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেন। আলোচান অংশ নেন– আব্দুল মালিক চৌধুরী, আব্দুল হামিদ, এম এ গফুর, ডা. মাসুদ, সাংবাদিক ইসহাক কাজল, ময়নুর রহমান বাবুল, নজরুল ইসলাম বাসন, গোলাম আক্তার মুক্তা, গবেষক ফারুক আহমদ।সব শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্টান। শিশু-কিশোরদের গান আর নিত্যের তালে তালে মোহিত করে তুলে আগত দর্শকদের।
অনুষ্ঠানের উল্লেখযোগ্যসংখ্যক সাহিত্যপ্রেমীর পাশাপাশি শিশু–কিশোরদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।
 |
| -ছবি নকীব মিডিয়া |
 |
| -ছবি নকীব মিডিয়া |
 |
| -ছবি নকীব মিডিয়া |
For News : news@shadindesh.com