| মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭ | প্রিন্ট

মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর : গাজীপুরে টেকসই সেবা প্রদানের কৌশল নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১০ এপ্রিল সোমবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ির বাইমাইল এলাকার মেঘের ছায়া রিসোর্টে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশ ও এর সহযোগী সংস্থা ভার্ক কর্তৃক বাস্তবায়নাধীন বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর (বিআরইউপি) প্রকল্প আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহনাজ পারভীন, সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার, গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ আক্তারুজ্জামান লিটন, বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর (বিআরইউপি) প্রকল্প ও কেয়ার বাংলাদেশের সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার নার্গিস বেগম এবং ভার্কের প্রজেক্ট ম্যানেজার মোঃ কামরুল হাসান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া ব্রাক, সূর্যের হাসি, বাপসা, মার্কেন্টাইল ব্যাংক, অশি ফাউন্ডেশন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়, বন্ধু ফাউন্ডেশন, পিএসটিসি, সেবা, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা কর্মশালায় পার¯পারিক মতবিনিময় করেন। উক্ত কর্মশালায় টেকসই উন্নয়ন এবং দরিদ্র ও স্বল্প আয়ের জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিতকল্পে গাজীপুর সিটি কর্পোরেশন ও বিভিন্ন সেবাপ্রদানকরী প্রতিষ্ঠানের মধ্যে দীর্ঘ মেয়াদী সম্পর্ক স্থাপন এর লক্ষ্যে অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে কর্মপরিকল্পনা করা হয়।
উল্লেখ্য, কেয়ার বাংলাদেশ ও এর সহযোগী সংস্থা ভার্ক গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় দুর্যোগ সহনশীলতা বৃদ্ধিতে ’বিল্ডিং রেজিলিয়েন্স অব দ্য আরবান পুওর (বিআরইউপি)’ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পটি টঙ্গী ও কোনাবাড়ীর (ওয়ার্ড ১২ ও ৫৫) ৬টি বস্তি এলাকায় বসবাসরত বিপদাপন্ন মানুষের দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং যথাসময়ে কার্যকর সাড়া প্রদানের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সামর্থ্য বৃদ্ধিতে কাজ করছে। ওয়ার্ড ও এলাকা ভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস পরিকল্পনা ও বাস্তবায়নে ইতিমধ্যে প্রকল্পের সহায়তায় বস্তি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি সরবরাহ, রাস্তায় সোলার বাতি স্থাপনসহ অন্যন্য উদ্যোগসমূহ সরকারী ও বেসকারী মহলে প্রশংসিত হয়েছে।
Posted ১৪:২৫ | মঙ্গলবার, ১১ এপ্রিল ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | admin