শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গাজায় ইসরাইলের হামলায় উদ্বেগ মুসলিম দেশগুলোর

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট

গাজায় ইসরাইলের হামলায় উদ্বেগ মুসলিম দেশগুলোর

আরব ও মুসলিম দেশগুলো ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলের হামলার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। এতে প্রাণহানি বন্ধে বিশ্ব সম্প্রদায় এবং জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের শেয়ার করা একটি যৌথ বিবৃতিতে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মিশর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এই উদ্বেগ প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির পরও দখলদার ইসরাইলের হামলায় এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন। যা মানবিক ও নিরাপত্তা পরিস্থিতির বিপজ্জনক অবনতি।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করায় উত্তেজনা বৃদ্ধির পাশাপাশি শান্তি সুসংহতকরণ এবং স্থিতিশীলতা পুনরুদ্ধারের লক্ষ্যে প্রচেষ্টাকে ব্যাহত করে। অথচ আঞ্চলিক ও আন্তর্জাতিক পক্ষগুলো বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় পর্যায় এগিয়ে নেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। সেই সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজোলিউশন বাস্তবায়নের জন্য সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীরা সম্মিলিতভাবে বেসামরিক জনসংখ্যার ওপর যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রভাব, সেইসাথে এই অঞ্চলে স্থিতিশীলতার উপর বৃহত্তর প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা উত্তেজনা হ্রাস এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার প্রচেষ্টাকে দুর্বল করে এমন পদক্ষেপ প্রত্যাখ্যান করার ক্ষেত্রে তাদের যৌথ অবস্থানের উপর জোর দিয়েছেন। সূত্র: আলআরাবিয়া নিউজ।

advertisement

Posted ১৫:১৩ | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com