বুধবার ২১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গণভোট বানচালের চেষ্টায় মুরসিপন্থী বিক্ষোভকারীদের হুঁশিয়ার করল সরকার

  |   বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

morce

মিশরের সংবিধান সংশোধনের জন্য আসন্ন গণভোট বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে মুরসিপন্থী বিক্ষোভকারীদের হুঁশিয়ার করে দিয়েছে দেশটির সনা সমর্থিত সরকার। দেশটির সরকারের জন নিরাপত্তা বিষয়ক প্রধান এ হুঁশিয়ারি দেন।
গতকাল (বুধবার) নিরাপত্তা প্রধান জেনারেল সাইয়্যেদ শফিক এক বিবৃতিতে বলেন, গণভোট বানচালের যে কোন পদক্ষেপকে কঠোরভাবে নেয়া হবে এবং আটককৃতদের আইনের আওতায় আনা হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গণতন্ত্রের পথে যাওয়ার বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতাকে আমরা সহ্য করব না।”
মিশরের প্রথম নির্বাচিত গণতান্ত্রিক প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুরসিকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে উতখাতের পর এবার লোক দেখানো গণভোটের আয়োজন করে বিক্ষোভরত জনসাধারণকে এ হুমকি দিল দেশটির সেনা সরকার।
আগামী এক মাসের মধ্যে গণভোট অনুষ্ঠিত হবে বলে জানায় সেনা সরকার। গণভোটের মাধ্যমে সংবিধানের ২৪৭ নং ধারা সংশোধিত হলে সেনাবাহিনীর ক্ষমতা আরো সুসংহত হবে।
দেশে ধর্মীয় কোন দল অথবা ধর্মের ভিত্তিতে কোন দল গঠিত হতে না পারাটাও সংশোধনীর অন্যতম বিষয়।
এদিকে, ইখওয়ানুল মুসলেমিন বলছে এসব সংশোধনীর মাধ্যমে সেনা সরকার মিশরের গণতন্ত্রকে চূড়ান্তভাবে ধ্বংস করতে চাচ্ছে।

advertisement

Posted ১৮:২৮ | বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com