সোমবার ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গণতন্ত্র রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে: বদরুদ্দোজা

  |   শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

গণতন্ত্র রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে: বদরুদ্দোজা
b chowdhury

ফাইল ছবি

বিকল্পধারা প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া ও গণতন্ত্র রক্ষায় দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে তিনি এ কথা বলেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ডাক্তার এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত শহীদ জিয়া-গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

তিনি বলেন, এদেশের ভাগ্য, ইতিহাস রচনায় ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি অনন্য নাম।

তিনি আরো বলেন, শহীদ জিয়া স্বাধীনতার ঘোষক ছিলেন, এটি নিয়েও আজ বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।সরকারের দমনপীড়নের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, সরকারি সন্ত্রাসের কারণে অনিশ্চিত জীবন যাপন করতে হচ্ছে। কখন যে গায়েব হয়ে যাই! ডা. বদরুদ্দোজা বলেন, ৫ই জানুয়ারি অগণতান্ত্রিক নির্বাচন হয়েছে। একটি নির্লজ্জ নির্বাচন কমিশন নির্লজ্জ সরকারের অধীনে নির্বাচন করেছে। এ নির্বাচনে সর্বোচ্চ ৫ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তাই আমরা ভোটাধিকার ফিরিয়ে আনতে চাই। এটাই এখন মূল আন্দোলন। ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।

ড্যাবের সভাপতি ডা. এ কিউএম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী ও ড্যাবের মহাসচিব ডা. এ জেড এম জাহিদসহ আরো অনেকে।

advertisement

Posted ১০:০০ | শুক্রবার, ১৭ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com