সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গণতন্ত্র ও সংবিধান রক্ষায় আলোচনায় বসেছি: হানিফ

  |   বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

hanif (1)
 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে নির্বাচন বানচালের জন্য নাশকতা হচ্ছে। এতে শুধু দেশের মানুষ নয়, বিদেশিরাও উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
তিনি বলেন, ‘আমরা গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য আলোচনায় বসেছি, আলোচনা চলছে। আমার বিশ্বাস- আলোচনার মধ্য দিয়ে আমরা একটা সমাধান বের করতে পারবো।’
বুধবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবনের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের এই মুখপাত্র এ সব কথা বলেন।
বিএনপিকে আলোচনার মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আলোচনায় সমাধান না করে নাশকতা চলতে থাকলে, জামায়াতের মত আপনারাও বাংলার মানুষের কাছে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হবেন।’
এ সময় হানিফ বলেন, কাদের মোল্লার রায় অতি শিগগিরই বাস্তবায়ন হবে। বিরোধী দল এ রায়কে কেন্দ্র করে সহিংসতা ও বিভ্রান্তি ছড়াচ্ছে। এ সব প্রতিরোধ করতে শ্রমিক-জনতার প্রতি আহ্বান জানান তিনি।
শ্রমিক লীগের সভাপতি সামছুল হক বকুলের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহামুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, মোল্লা আবুল কালাম, আমিনুল হক প্রমুখ।

advertisement

Posted ১৪:০৭ | বুধবার, ১১ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com