রবিবার ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গণজাগরণ মঞ্চের রোডমার্চে ফের হামলা

  |   শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

attack - gono jagoron
দিনাজপুর প্রতিনিধি 

: ঠাকুরগাঁও অভিমুখে গণজাগরণ মঞ্চের রোডমার্চের গাড়িতে বগুড়ার পর দিনাজপুরেও হাতবোমা হামলা হয়েছে।

আমাদের দিনাজপুর প্রতিনিধি জানান, বগুড়া থেকে শনিবার সকালে রওনা হয়ে গাইবান্ধা, রংপুর হয়ে সন্ধ্যায় দিনাজপুরের সীমানায় ঢোকার পরপরই এক দফা হাতবোমা হামলা হয়।
এর আগে ঢাকা থেকে শুক্রবার রওনা হয়ে বগুড়ায় ঢুকলে সন্ধ্যায় রোড মার্চের গাড়ি লক্ষ্য করে কয়েক দফা হাতবোমা হামলা হয়েছিল, যাতে আহত হন পাঁচজন।
আমাদের দিনাজপুর প্রতিনিধি আরো জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে দিনাজপুরের রানীর বন্দর উপজেলার ১০ মাইল বাজারের কাছে হাতবোমা ও ঢিল ছোড়া হয়। রোডমার্চের দুই গাড়ির একটিকে হাতবোমা ও ফিল এবং অন্যটিতে শুধু ঢিল আঘাত হানে। তবে এতে কেউ হতাহত হয়নি।

advertisement

Posted ১৯:০৯ | শনিবার, ১৮ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com