| বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে খুলনায় মিছিল বের করতে পারেনি ১৮ দল। বুধবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনাতে আইনশৃঙ্খলা বাহিনীর বাধার কারণে বিএনপি কার্যালয়ের সামনে থেকে দলটি মিছিল বের না করতে পারলেও সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের বেষ্টনীর মধ্যে মহানগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে একটি সমাবেশ করেছে তারা। এদিকে, খুলনা থেকে সব রুটে দূরপাল্লার পরিহন বন্ধ থাকলেও শিডিউল বিপর্যয় কাটিয়ে খুলনা থেকে ট্রেন সব রুটেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সেই সাথে বিভিন্ন রুটে ছেড়ে যাচ্ছে লঞ্চগুলোও।
উল্লেখ্য, গত ৫ জানুয়ারির নির্বাচন বাতিল করে গ্রহণযোগ্য নির্বাচনের দাবি এবং বিএনপি চেয়ারপার্সন ও ১৮ দলীয় সভানেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা ও দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে দেশব্যাপী বিএনপি ও ১৮ দলের অবরোধ ও হরতাল চলছে।
Posted ১১:০০ | বুধবার, ০৮ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin