| শুক্রবার, ০৭ মার্চ ২০১৪ | প্রিন্ট
ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, “খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাস স্বীকার করেন না। এ জন্য ঐতিহাসিক সাতই মার্চের দিন তিনি কোনো কথা বলেন না।”
শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক’ শীর্ষক এক আলোচনা সভায তিনি এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, “জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা ও যু্দ্ধাপরাধীদের সঙ্গ ছাড়ুন। ওই সঙ্গ না ছাড়লে আপনার সঙ্গে কোনো আলোচনা হতে পারে না।”
ইনু আরো বলেন, “বর্তমানে আমরা নতুন পথের যাত্রী। এই যাত্রায় জঙ্গিবাদকে বর্জন করেই সামনে এগোতে হবে। আপনি (খালেদা জিয়া) যদি জঙ্গিবাদ ছাড়তে না পারেন। তাহলে আপনাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে এ দেশের জনগণ।”
অনুষ্ঠানে সাংবাদিক আবেদ খানও শুভেচ্ছা বক্তব্য দেন।
Posted ১৭:৩১ | শুক্রবার, ০৭ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin