রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদা জিয়া বাঙালির চেতনায় আঘাত করেছেন : আশরাফ

  |   রবিবার, ৩০ মার্চ ২০১৪ | প্রিন্ট

খালেদা জিয়া বাঙালির চেতনায় আঘাত করেছেন : আশরাফ

asraf

ঢাকা, ৩০ মার্চ  : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈযদ আশরাফুল ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া বাঙালির চেতনায় আঘাত করেছেন, বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন, বাঙালির জাতিসত্ত্বাকে পদদলিত করার অপচেষ্টা চালিয়েছেন।
রবিবার  সন্ধ্যায় এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘‘শত কোটি টাকা খরচ করে জাতীয় সঙ্গীত গাইলে লাভ হবে না এবং গণঅভ্যুত্থানে সরকারের বিদায় গিনেস বুকে উঠবে’’ শীর্ষক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এ কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, কোন ধরনের হুমকি-ধামকিতে বর্তমান গণতান্ত্রিক সরকার ভীত সন্ত্রস্ত নয় এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে বর্তমান গণতান্ত্রিক সরকারকে হটিয়ে গিনেস বুকে নাম উঠানোর স্বপ্ন বাংলার জনগণ কোনদিন সফল হতে দেবে না।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া বলেছিলেন- সরকারের অধীনে তারা কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না; কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে তারা যে ভুল করেছিলেন তা চলমান উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেই প্রমাণ করেছেন। সেই একই নির্বাচন কমিশন এবং একই সরকারের অধীনে উপজেলা নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমেই তিনি প্রমাণ করেছেন যে, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। ফলে বাংলাদেশের অনেক উপজেলায় বেগম খালেদা জিয়ার মনোনীত বা সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছে।

advertisement

Posted ১৪:৫০ | রবিবার, ৩০ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com