বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদা জিয়া গ্রেপ্তার না গৃহবন্দি – ফারুক

  |   শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

faruk

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেফতার নাকি গৃহবন্দী, এ বিষয়ে স্পষ্ট করতে রাষ্ট্রপতির মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির সংসদীয় দলের প্রতিনিধিদল। বিরোধী দলের  চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক জানান, রাষ্ট্রপতি এ ব্যাপারে সরকারের সঙ্গে কথা বলবেন বলে তাদের আশ্বস্ত করেছেন। শুক্রবার বঙ্গবভনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি।

ফারুক জানান, নির্বাচন নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে কোনো কথা বলেননি। এ বিষয়ে কথা বলবে ১৮ দল। ১৮ দলের চলমান কর্মসূচি চলছে, চলবে। ফারুক বলেন, তারা মৌলিক অধিকার নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন, মৌলিক অধিকার সংবিধানে রক্ষা করার কথা বলা আছে। এটি সব সরকারের রক্ষা করা উচিত।

প্রতিনিধিদলটি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যাবে কি না, সাংবাদিকরা জানতে চাইলে ফারুক বলেন, তারা খালেদার সঙ্গে দেখা করতে যাবেন। এর আগে ফারুক সাংবাদিকদের বলেন, বিরোধদলীয় নেতার বাসা ঘিরে সরকার বালুর ট্রাক, জলকামান দিয়ে অবরোধ করে রেখেছে। তিনি গ্রেফতার নাকি গৃহবন্দী, তা স্পষ্ট করেছে না। কোনো নেতাকে তার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না। তাকে দলীয় কার্যালয়ে যেতে দেয়া হচ্ছে না।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, “এসব বিষয় রাষ্টপতিকে জানানো হয়েছে। রাষ্ট্রপতির মাধ্যমে আমরা জানতে চাই, বিরোধীদলীয় নেতা গ্রেফতার নাকি গৃহবন্দী।” শুক্রবার বেলা সাড়ে তিনটায় জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে বিএনপিদলীয় সাংসদদের আট সদস্যের প্রতিনিধিদল বঙ্গভবনে যায় রাষ্টপতির সঙ্গে দেখা করতে। বিকেল পৌনে চারটা থেকে প্রায় ৪০ মিনিট ধরে রাষ্ট্রপতির সঙ্গে তাদের কথা হয়।

advertisement

Posted ১৪:২৭ | শুক্রবার, ০৩ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com