রবিবার ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদা জিয়ার সঙ্গে বি.চৌধুরীর বৈঠক

  |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

khaleda-b cho

ঢাকা, ৬ মার্চ  : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক ড. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। বৃহস্পতিবার রাত ৯টা দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে শুরু হওয়া এ বৈঠক চলে ঘন্টাকাল ব্যাপী।

বৈঠক শেষে সাংবাদিকদের  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দেশের চলমান সংকট উত্তরণে অতি দ্রুত একটি নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিও উঠে এসেছে। এছাড়া দেশের এ ক্রান্তিলগ্নে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বিকল্পধারার মহাসচিব আব্দুল মান্নান ও বিকল্পধারার যুগ্ম মহাসচিব মাহি বি. চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপি ছেড়ে চলে যাওয়ার প্রায় একযুগ পর বেগম খালেদা জিয়ার সঙ্গে বি.চৌধুরী এই প্রথম বৈঠকে করলেন। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া অসুস্থ বি.চৌধুরীকে দেখতে তার বাসায় গিয়েছিলেন।

advertisement

Posted ২২:৪৬ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com