শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের বৈঠক

  |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট

Khaleda zia-austilia

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক।

মঙ্গলবার রাত সোয়া ৮টা থেকে সোয়া ৯টা পর্যন্ত বৈঠকটি চলে। বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দু’দেশের পারস্পরিক সর্ম্পক ও দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে বিএনপির দলীয় সূত্র জানিয়েছে।

বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রীপ্রিয় রঞ্জনাথনসহ চার কর্মকতার সঙ্গে বৈঠক করেন বিকেল সাড়ে পাঁচটায়।

খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে জানা যায়নি। তবে ভারতীয় প্রতিনিধি দলের সঙ্গে সোয়া একঘণ্টা বৈঠক হয় বলে জানা যায়।

advertisement

Posted ১৯:২৬ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com