রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

খালেদা জিয়ার মুক্তিতে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভয়েস ফর বাংলাদেশের

  |   মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০ | প্রিন্ট

খালেদা জিয়ার মুক্তিতে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ ও  কৃতজ্ঞতা ভয়েস ফর বাংলাদেশের

বিশেষ প্রতিনিধি 
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ৬ মাসের জামিনে মুক্তি দেয়ায় বাংলাদেশ সরকার, ব্রিটেনের বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ব্রিটিশ পার্লামেন্টের সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে মানবাধিকার সংগঠন ভয়েস ফর বাংলাদেশের নেতৃবৃন্দ। মঙ্গলবার এক বিবৃতিতে তারা বলেন , মানবিক দিক বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিনের বিষয়ে সহায়তা করার জন্য হাউস অফ লর্ডসের সদস্যবৃন্দ, হাউস অফ কমন্সের সদস্যবৃন্দ, ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যবৃন্দ, এমনেস্টি ইন্টারন্যাশনাল , ইউরোপিয়ান কমিশন, হিউমান রাইটস ওয়াচ, জাতীয় ও আন্তর্জাতিক সাংবাদিকবৃন্দ এবং আন্তর্জাতিক আইনজীবিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে ভয়েস ফর বাংলাদেশ।

ভয়েস ফর বাংলাদেশের সিনিয়র সদস্যবৃন্দের স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়ার মুক্তির দাবীতে সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানিয়ে স্বাক্ষর করেন ব্যারিস্টার মেহনাজ মান্নান, এস এইচ সোহাগ, নূর হোসাইন ও ব্যারিস্টার ওমর ফারুক।

advertisement

Posted ২১:১৪ | মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
This newspaper (Swadhindesh) run by Kabir Immigration Ltd
যোগাযোগ

Bangladesh Address : Moghbazar, Ramna, Dhaka -1217, Europe Office: 552A Coventry Road ( Rear Side Office), Small Heath, Birmingham, B10 0UN,

ফোন : 01798-669945, 07960656124

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com